জগতের কর্মযজ্ঞে কত মহাজন’ এই বইটি আমার প্রথম প্রচেষ্টা। বইটি লেখার প্রেক্ষাপট হিসেবে অতি সাধারণ আমার জীবনের কিছুকথা বলা প্রয়োজন মনে করছি। আমার শিক্ষক-পিতা রফিকুল ইসলাম (১৯৩৫-১৯৭৯) ছিলেন মহান দার্শনিক সক্রেটিসের একজন ভক্ত,আজীবন জ্ঞানসাধনা করে গেছেন। আমার মা রওশন আরা (১৯৪০-২০১৯) ছিলেন তাঁর যোগ্য জীবনসাথী,প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের বেশি সুযোগ না পেলেও তিনি ছিলেন স্বশিক্ষিত,মার্জিত ও আজীবন পরোপকারী। আমার পিতা শিক্ষকতার পেশাকে আদর্শের চূড়ান্ত শিখরে পৌঁছাতে ব্রতী থেকে অতি সাধারণ জীবনযাপন করে গেছেন। প্রথম সন্তান হিসেবে অন্যান্য ভাইবোনের তুলনায় আমি কিছুটা বেশি সময় তাঁর সংক্ষিপ্ত জীবনের সান্নিধ্যে থাকার সৌভাগ্য লাভ করেছি। তাঁর উদার চিন্তাচেতনা,শিল্প-সাহিত্য অনুরাগ,প্রকৃতির প্রতি ভালোবাসা,আত্মীয় পরিজনের প্রতি দায়িত্ববোধ আমার শিশুমননকে আলোড়িত করেছিল শৈশব- কৈশোরে। সেই শিক্ষা আমার সারাজীবনে চড়াই-উতরাই পেরিয়ে পথ চলতে সাহায্য করেছে। আমি প্রাতিষ্ঠানিক শিক্ষাশেষে পেশাগত জীবন সমাপ্ত করে ।