শব্দেরা আমার কাছে গরম ভাতের মতই কাঙ্খিত আর নির্ঘুম রাত শেষে ধোঁয়া ওঠা কালো কফির চুমুক।
জগৎ সংসারে মানুষের কত রকমের ক্ষুধা ! কারো মনের ক্ষুধা , কারো আবার আপন মানুষের , ঠিক তেমন ভাবেই মনের ক্ষুধার্ত হয়েই আমি শব্দ ভেঙ্গে ,শব্দ জুড়ে খাই।
শব্দ সমুদ্রে ডুবে গিয়ে হাবু-ডুবু খাই অহরহ !
“ ছন্নছাড়া কিছু বেহিসেবি কাক
বোহেমিয়ান জীবন ছেড়ে
শহুরের ইট পাথরে বন্ধি “
শাকিয়া আরেফীন
বই— ঝিঁঝি পোকার মগজ