মহান আল্লাহপাক আমাদের মাঝে কেন এতো প্রেম-ভালোবাসা দিয়েছেন, যা নিজের জীবনের চাইতে অনেক মূল্যবান? নজরুল ইসলাম ছোটবেলা থেকেই মা- বাবার স্নেহ-আদর-ভালবাসা ও মমতা থেকে বঞ্চিত। ছোট্ট জীবনে কত লাঞ্ছনা, কত বঞ্চনা তাকে সইতে হয়েছে। সুখ কাকে বলে তা নজরুল কখনোই বুঝতে পারেননি, অনুভব করতে পারেনিনি। দুঃখে-কষ্টে তিলে তিলে বড় হয়েছেন। প্রেম নাকি কোন বাধা-বিভক্তি মানে না।
এক মহূর্তে হতে পারে প্রেম! ঝুমুর নামের মেয়েটি নজরুলের জীবনে ঝড়ের মত এলো। লণ্ডভণ্ড করে দিলো নজরুলের জীবন। প্রেম শব্দটি যেন তার জীবনে অভিশপ্ত! শেষ পর্যন্ত তাকে প্রেমের জন্য নিজের জীবন দিতে হলো বিসর্জন! প্রেমের ইতিহাসে নজরুলের প্রেম হয়তো অতি নগণ্য। কিন্তু তাতে কি? আমরা নজরুলকে হারিয়ে যেতে দেবো না আমাদের মন থেকে। তাকে লালন করবো এমনভাবে যেন সে প্রেম অমর হয়ে থাকে। ঝুমুরের মতো মেয়ে যার জীবনে আসবে সে ধন্য। এতো প্রেম মানুষ মানুষকে দিতে পারে?