প্রিয়তু শ্যামাকে জানছি বেশ কিছু দিন ধরে। এর মধ্যেই তাঁর লেখা ছোটোগল্প, উপন্যাস এবং কবিতা সংকলনের সঙ্গে খুব নিবিড়ভাবে সখ্যতার সুযোগ হয়েছে। ছোটোগল্প, উপন্যাস এবং কবিতা, তিন শাখায়ই উনি সমানভাবে হেঁটে চলেন। উনার কবিতা পড়ে যে-কেউ মেনে নিতে বাধ্য হবেন গল্প-উপন্যাসের মতো উনি খুব ভালো কবিতাও লেখেন, যা উনার পূর্বে প্রকাশিত 'আমার আকাশে শরৎ আসে না' কাব্যগ্রন্থটি দিয়ে প্রমাণ করেছেন। ছোটোগল্প এবং উপন্যাসের মতো করে উনি কীভাবে কবিতার গভীরতায় এমনিভাবে নিজেকে নিমজ্জিত করাতে পারেন, তা ভাবতে বসলে পাঠকরা কিছুটা আশ্চর্যই হবেন বইকি!
'জীবন জমিনের যত হিসেব' কাব্যগ্রন্থটি তাঁর পূর্বের বইয়ের ন্যায় পাঠকের মনের দ্বারে পৌঁছে দিবে বলে আমার বিশ্বাস।
-প্রকাশক
| বইয়ের নাম | জীবন জমিনের যত হিসেব |
| লেখক | প্রিয়তু শ্যামা |
| প্রকাশনী | শিকদার ব্রাদার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।