গ্রন্থটি কেন পড়ব?
১. একজন মুসলমানের মনে ইসলামের মৌলিক বিষয়ে যে প্রশ্নগুলো জাগে তার উত্তরগুলোর সমাবেশ এ হাদিসগ্রন্থে
২. আত্মার পরিশুদ্ধতা অর্জনের উপায় এবং আমল তথা কর্মের বিশুদ্ধতার জ্ঞান লাভের জন্য এ কিতাব
৩. ব্যক্তিচরিত্র উন্নত এবং মানুষের জন্য কল্যাণকামিতার মনোভাব বিনির্মাণে এ বইটি অতুলনীয়
৪. আল্লাহর হক এবং বান্দার হক সম্পর্কে জ্ঞান লাভ ৷
৫. হতাশাগ্রস্ত ব্যক্তির আশার আলো,পাপাচারীকে পাপ থেকে মুক্তির আহ্বান এবং আল্লাহ তায়ালার ক্ষমা লাভের বিশাল বিস্তৃত দিগন্তের দিশা দানকারী হল ' জীবনঘনিষ্ঠ চল্লিশ হাদিসের ব্যাখ্যা ' ৷
৬. বিস্তারিত পড়ার সময়ের অভাব কিন্তু পড়া উচিৎ সে প্রয়োজনকে সামনে রেখেই এ সংকলন এবং সংক্ষীপ্ত ব্যাখ্যা ৷ যারফলে সবসময় সাথে রাখার মত একটি সুপাঠ্য বই ৷
৭. চল্লিশ হাদিস মুখস্ত করার ফজিলত যারা পেতে চান তাদের সুবিধার্থে বইর শেষে পরিশষ্ট আকারে একত্রে সবগুলো হাদিসের আরবি মতন ৷
সুতরাং আসুন আমরা নবি করিম (সঃ) এর হাদিসের ফুলবাগানে ঘুরে আসি ৷