মোর মমতায় এ মাটিরে আর কতোদিন বলো সরস রাখি?
আকাশে আগুন, সাগরে বহ্নি, বাতাস ও কি আর রয়েছে বাকি!
এ্যাটমের ধুমে দিগন্ত ভরা, দিনে দিনে করে তিক্ত তারে
ঊষর ধুষর বিষাক্ত বায়ু মৃত্যু-ইশারা। ব্যথার ভারে
মাটি যে এমন বন্ধ্যা হয়েছে, মুক হয়ে গেছে
ঝর্ণা-ধারা, ফুল ফোটাবার ফসল ফলার মধু হয়ে গেছে কোথায় হারা!
ব্যথায় আকাশ আরো যেন নীল, আরো নোনা যেন সিন্ধু-জল অশ্রু-
শিশির এতো ঝরে তবু শ্যামল হয় না দুর্বাদল! পুষ্পের বুকে
সুবাস রহেনা, মমতা মধুতে ফলের বুক ভরে না যে আর।
রুক্ষ কঠিন আবরণ তলে হৃদয়টুক
শঙ্কিত আজ, উৎকণ্ঠিত; কখন ঘটিবে বিস্ফোরণ
অসহ-ব্যথায় মোচড় খাইয়া ধরণী কাঁপিছে সর্বক্ষণ।