জিমনোস্পার্ম মূলত মরুভূমির দুস্কর প্রতিকূল অবস্থায় অভিযোজন ক্ষমতা সম্পন্ন এক ধরণের উদ্ভিদ। এটাকে আমি রূপক হিসাবে ব্যবহার করছি আমার বা আমার মতো কারো ব্যক্তিজীবকে। যারা কিনা এই সমাজ, রাষ্ট্র কিংবা কোনো সংগঠনের মধ্যে নিজেকে কোনোরকমে টিকিয়ে রেখেছে। হাজার প্রতিকূলতায় জীর্ণ-শীর্ণ দেহখানি বয়ে বেড়ানোর মতো শক্তিটুকু যেমন এখনো চলতে সাহায্য করছে।
ব্যক্তি জীবনে প্রতিকূলতা বলতে স্ববিরোধী ঘটনাকেই আমি দায়ী করব। যেমন ধরুন, প্রেম এ পড়ব না কখনো তবুও পড়ছি, পরাধীনতা চাই না তবুও পরাধীন হয়ে চলছি, দুঃখকে কখনই চাই না তবুও দুঃখ পাচ্ছি ইত্যাদি। এই রূপকতায় বইয়ের নাম দিয়েছি জিমনোস্পার্ম।