জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। এ সত্যটি গভীরভাবে অনুধাবন করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলচ্চিত্রের প্রসার, বিকাশ এবং সামগ্রিক উন্নয়নে এ দেশে প্রথম রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন। তাঁর সুদূরপ্রসারী চিন্তাভাবনার ফসল হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র আজ একটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে। আর এ জন্য বাংলাদেশের চলচ্চিত্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে অশেষ ঋণী।