জীবাশ্ম জ্বালানির মারফত পৃথিবীতে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার প্রায় তিন ভাগের এক ভাগ মার্কিন যুক্তরাষ্ট্র একাই করে থাকে। আমরা সর্বদাই জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলাের ও তাদের নেতা মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করে থাকি। এটা কোনাে রাগ বা অনুরাগের ব্যাপার নয়। বিষয়টি সম্পূর্ণ তথ্যভিত্তিক। শিল্প পুঁজিবাদের যুগ থেকেই যে কার্বন নির্গমনের পর্ব শুরু এই বিষয়ে পুঁজিবাদীদেরও এখন দ্বিমত পােষণ করবার কোনাে সুযােগ নেই। পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হিসেবে সাম্রাজ্যবাদের উদ্ভব তা প্রায় একশ বছর হয়ে গেল। পুঁজিবাদী। ব্যবস্থার মধ্য দিয়ে পুঁজিবাদীরা যতই এটা প্রমাণ করার চেষ্টা করুক না কেন,জলবায়ু পরিবর্তনের সঙ্গে পুঁজিবাদের সুনির্দিষ্ট কোনাে সম্পর্ক নেই,ততই বার বার পুঁজিবাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের উলঙ্গ চেহারা প্রকাশ হয়ে পড়ে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ সমগ্র পরিবেশ-প্রতিবেশ বা জলবায়ু পরিবর্তনসহ এই বিশ্বের মানুষের সমস্ত দুরবস্থার জন্য দায়ী।…”