জলে আঁকা ছবি লেখকের ২৫তম গ্রন্থ। কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই আত্মার টান, নিজের বিবেক ও হৃদয়ের অনুভূতি থেকে লেখা। প্রতিটি কবিতারই ভিন্ন ভিন্ন আঙ্গিক। একটি কবিতার সাথে অন্যটির মিল খুঁজে পাবেন না কবিতাপ্রেমী পাঠক। কবিতাগুলোতে উঠে এসেছে দেশপ্রেম, দেশের মানুষ, বর্তমান প্রেক্ষাপট, সমাজ-সংসার, প্রেম, বিরহ, বিচ্ছেদসহ সামগ্রিক বিষয়।
কাব্যগ্রন্থটি হাতে নিয়ে পাঠ করলে আশা করা যায় এবারও লেখকের অন্যান্য বইগুলোর মতো কবিতাপ্রেমী পাঠক তাঁর কবিতা পাঠে মুগ্ধ হবেন। কবির এই কবিতা বাগানে মৃদু পায়ে হেঁটে হেঁটে আশাকরি পাঠকরা ক্লান্ত হবেন না, বরং আনন্দিতই হবেন। ইতিমধ্যে তিনি পাঠকের অপরিসীম ভালোবাসায় সিক্ত। পাঠকের এই ভালোবাসাই কবির কবিতা জগতের অনুপ্রেরণা।
যারা কবিতা পড়েন, কবিতাকে ভালোবাসেন অথবা কবিতা আবৃত্তি করেন তাদের জন্যই জলে আঁকা ছবি।
| বইয়ের নাম | জলে আঁকা ছবি |
| লেখক | ফাতেমা হক মুক্তমনি |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| আইএসবিএন | 9789842918605 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 79 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Poetry Criticism |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।