প্রতিনিয়তই বদলে যাচ্ছে বাংলা কবিতার ভাব-
ভাষা-আঙ্গিক এবং প্রকাশের ভঙ্গি। আধুনিক
কবিতার চলমান ধারায় আমাদের চারপাশের
পরিবেশ-প্রতিবেশ যুক্ত হয়ে যাচ্ছে নতুন নতুন
ফর্মে। শাহাবুদ্দীন নাগরী আমাদের সেইসব
কবির একজন যিনি বলেন, 'আমি লিখতে চেষ্টা
করি একটি পরিপূর্ণ কবিতা, যার ভেতর আবেগ
থাকে, দ্বন্দ্ব থাকে, সত্য থাকে, উপমা থাকে,
জমাটবদ্ধ বিশ্বাস থাকে, যা হয় বা হতে পারে
তা আমি আমার কবিতার কারখানায় নিয়ে
গিয়ে পরিচর্যা করি।' তাঁর পরিচর্যা-চর্চিত
কবিতা নিঃসন্দেহে পাঠকপ্রিয়তা পায়। আমরা
এবার প্রকাশ করলাম তাঁর নতুন কবিতার
সংকলন 'জলের নিচে জলছায়া'। গ্রন্থভুক্ত
কবিতাগুলোর ভেতর প্রেমসিক্ত কবিতাই বেশি,
যদিও দেশ-সমাজ-স্বাধীনতাও স্থান করে নিয়েছে বেশ কিছু কবিতায়। পরবাসে লেখা কিছু কবিতায় কবির ইতিহাস-ঐতিহ্য আগ্রহী মনের পরিচয়ও মিলবে। সব মিলিয়ে 'জলের নিচে জলছায়া' কাব্যগ্রন্থে শাহাবুদ্দীন নাগরীর কবিতা নিয়ে চর্চার একটি নতুন রেখাচিত্র পাওয়া যাবে। তাঁর পাঠকগণ তাঁর মতোই বিশ্বাস করতে বাধ্য হবেন যে, 'Poetry is a lot of things to a lot of people.'