নানারকম ধারণার পাহাড়ে না, প্রকৃত টিলায় দাঁড়িয়ে আমরা দেখি মানুষের বিবরণ। মহাপ্লাবনের যাত্রীসকল, তুমুল ধুলায়, বিষণ্ন রঙের ভেতর ম্লান হয়ে যায় হাতে ও মাথায় খাদ্যসম্ভার, আর কিছু গার্হস্থ্য প্রেমভালোবাসা; যেন কয়েকশত বৎসরের এ যাত্রা। ভৌগোলিক সৌন্দর্য কুয়াশায় বিচিত্ররূপ নিলে প্রাচীরচিত্র থেকে মাত্রাযুক্ত যাত্রাপুর মগ্ন হতে থাকে আত্মরতিতে, ক্রমে ক্রমে শব্দহীন!