সৃষ্টির আদিতে পৃথিবীতে শুধু গাছপালাই ছিল। তারপর এলো জীবজন্তু।
একেবারে শেষের দিকে মানুষের সৃষ্টি হয়। কিন্তু করে কেমন করে এই পৃথিবীতে মানুষ এলো সে বিষয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা একেবারে অবাক হয়ে গেছেন।
পুরাণের কথা বাদ দেওয়াই ভালো কারণ পুরাণে বলে, মনু ছিলেন প্রথম মানুষ। সেই মনু থেকে মানুষ বা মানব কথাটি এসেছে। এসব হিন্দুদের পুরাণে লেখা আছে। খ্রিস্টধর্মে বলে, আদম (Adam) পৃথিবীর প্রথম মানুষ ইভ বা হবা (Eve) প্রথম নারী। এই আদম কথাটা থেকে আদমি অর্থাৎ মানুষ কথাটার উৎপত্তি। নানা দেশে, নানা শাস্ত্রে মানুষ সৃষ্টির সম্বন্ধে নানা কথা লেখা আছে। সে সবের বৈজ্ঞানিক ভিত্তি নেই।