বন্দুক হাতে থাকলে যেমন হাত নিস্পস্ করে মানুষ মারতে,তেমনি হাতে গুলতি থাকলেও হাত নিস্পস্ করে পাখি মারার জন্য। রাজু ইচ্ছা করলে এতোদিনে অনেক পাখি মারতে পারত,কিন্তু একটি পাখিও সে মারে নি। আম্মা নিষেধ করেছিলেন। আম্মা বলেছিলেন,পাখিরা নিরীহ প্রাণী। ওরা কারো ক্ষতি করে না,ওরা স্বাধীনভাবে আকাশে ঘুরে বেড়ায়। এ গাছ থেকে ও গাছে লাফায়। ওরা প্রাণ খুলে গান গায়। মানুষ সে গান শোনে। মানুষের ভালো লাগে। পাখিরা হচ্ছে বনের সৌন্দর্য। পাখি না থাকলে,পাখির গান না থাকলে বন সুন্দর হয় না। আম্মা আরো বলেছিলেন,যে সব প্রাণী মানুষের ক্ষতি করে তাদের তুমি মারতে পার। যেমন- শেয়াল,বনবিড়াল,সাপ ইত্যাদি।