লোহার রডে তৈরি গ্রিলে ধুলো জমে প্রতিনিয়ত,
বাতাসে ভেসে আসা ধুলো-ময়লা আটকে যায় সব খোলা বস্তুতে,
বিবর্ণ রংচটা হয়ে যায় ধুলোর আস্তরণের আড়ালে, গ্রিলে রং করার সময় যে সৌন্দর্য ঠিকরে পড়েছিল আজ তা ময়লায় ঢেকে গেছে।
নিপুণভাবে গ্রিলে কাপড় ঘষে পরিষ্কার করছে একজন পরিচ্ছন্ন কর্মী,
ধুলো সরে গেলে আবার চকচকে হয়ে ওঠে রঙে আবৃত লোহা,
বাতাসে ভেসে বেড়ানো অদৃশ্য ধুলো-ময়লা অসুন্দর করে দেয় বারান্দা,
বিছানা, পরিধেয় বস্ত্রাদি, টেবিলের কাচে আস্তরণ পড়ে,
তাতে ঝাঁট দেয়, জল দিয়ে ধুয়ে নেয়,
কাপড় কেচে নেয়, এভাবেই পরিচ্ছন্ন রাখে ময়লায় আবৃত সমস্ত আসবাবপত্র,