"যুদ্ধ ও জীবনের গল্প" বইয়ের ফ্ল্যাপের লেখা:
জীবন চলার পথে প্রতিটি মানুষ এক একজন যোদ্ধা। যুদ্ধ শেষ হয়, তবে জীবন যুদ্ধের শেষ নেই, থেমে থাকে না জীবনের প্রয়োজন। জীবন যুদ্ধের আটটি প্রাণবন্ত ভিন্ন ধারার গল্পের সংকলন ‘যুদ্ধ ও জীবনের গল্প’। যুদ্ধ, সংকট, সংগ্রাম, সংশয়, স্বপ্ন, বিরহ, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা ও জীবন যুদ্ধের এক উপাখ্যান ‘যুদ্ধ ও জীবনের গল্প’। সহজ সরল প্রাণবন্ত ভাষার প্রতিটি গল্প আনন্দ দানের সাথে গভীর জীবনবোধ জাগ্রত করবে। আমন্ত্রণ জীবন যুদ্ধের গল্পে।