সূর্যের অনিবার্য উত্থান কে থামাতে পারে? কে আটকাতে পারে দ্বার শপথের মঞ্জিল? সত্যের শিরোপা ছিনিয়ে নেওয়ার সাধ্য কার! সময়ের ঘূর্ণিতে কালোর রাজত্ব দখল করে- উত্থান ঘটে সোনালি প্রভার। স্তরে স্তরে আসুক না লুসিফার! হানা দিক কোনো আধিপত্যবাদ! কিন্তু যে প্রাণ মুক্ত, যে চেতনায় খেলা করে কেবল মুক্তির স্লোগান, যে দেহের রক্তমাংস হয়েছে বাঙ্গালার জমিনে তার গন্তব্য কেবল আজাদী- ফ্যাসিবাদ তো তুচ্ছ। ইনকিলাবের নেশায় এ দেশের বুকে নেমে আসবে তিতুমীর, শরীয়তুল্লাহ বা কোনো সোহান-আবরার আহ্নিক গতির মতোন।