টিয়ার শেলের ফলে আমাদের চোখ-নাক জ্বলতে শুরু করল। আমি ঠিকমতো কিছু দেখতে পারছিলাম না। সবকিছু ঝাপসা দেখছিলাম। আনিকা আপু ও ওয়াহিদকে চিৎকার করে ডাকছিলাম। পাশ থেকে ওয়াহিদ সাড়া দিলেও আপুকে কোথাও দেখছিলাম না। আবারও আমি আর ওয়াহিদ আপুকে ডাকা শুরু করলাম। পেছন ফিরে দেখি আপু ধাক্কা খেয়ে পড়ে গেছে এবং আপুর উপরে আরো দুজন মেয়ে। তাদের সবাইকে টেনে তোলা হলো। হঠাৎ শুনতে পেলাম কারা যেন চিৎকার করে ছুটে আসছে। আমি অনেক কষ্টে চোখ খুলে দেখলাম একদল লাঠি হাতে এদিকেই আসছে। তবে এইবার সাধারণ ছাত্রদের হাতেও লাঠি আছে। শুরু হলো যুদ্ধ।