কিতাবটিতে ইমাম বুখারী ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ সম্পর্কীয় হাদীস ও আসারে সহাবা সহ সালফে সালেহীনদের মূল্যবান তথ্যপূর্ণ কথা সংকলন করেছেন। যা প্রত্যেক মুসলমানের জানা আবশ্যক। এতদিন সাধারণ শিক্ষিত মানুষসহ অনেক আলেমও এটা জানার সুবিধা থেকে বঞ্চিত ছিল। এখন কিতাবটি বাংলা ভাষায় অনুবাদ হওয়ার কারণে সকল বাংলা ভাষাভাষী মুসলমান কিতাবটি পাঠ করে সূরা ফাতিহা সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে সলাতে সূরা ফাতিহা পাঠ করে সলাতকে পরিশুদ্ধভাবে আদায় করতে পারবে ইন শা আল্লাহ।