এক অমানুষ। আশ্রয় নেয় জ্বীনের। ঠিক এই সময়েই রূপনগরে এসে হাজির হয় হিরো নামের এক অদ্ভুত মানুষ। সবাই জানতে চায় 'কে এই হিরো'। কিন্তু কারো কাছেই ওর সম্পর্কে কোন তথ্য নেই। নৈঋতা, হিরো এবং জ্বীন এই নিয়ে এগিয়ে যায় 'জ্বীন পরী ভালোবাসা' উপন্যাসের কাহিনি।
আমাদের সমাজে জ্বীন নিয়ে অসংখ্য গল্প কল্প কাহিনি ছড়িয়ে আছে। ধর্মীয় গ্রন্থসসূহের মধ্যেও মানুষ জাতির পাশাপাশি জ্বীন জাতির কথা উল্লেখ করা হয়েছে। জ্বীন আর মানুষের যোগসূত্রের এক কল্প কাহিনি 'জ্বীন পরী ভালোবাসা' উপন্যাস। বাস্তবতার সাথে এর কোন মিল নেই। কিন্তু গল্পের সাথে কেউ যদি কোন মিল খুঁজে পান সেটি নেহাতই কোন দৈব ঘটনা মাত্র। সেজন্য লেখকের কোন দায় নেই।