"জ্যোঃস্নাভর্তি ক্যারাভ্যানে আমি নেই" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: কবিতায় বাস্তব-অবাস্তব-অতিবাস্তব-পরাবাস্তব যা কিছুরই সম্মিলন ঘটুক না কেন, কবিতা শেষপর্যন্ত মানবজীবনের অনুকূল-প্রতিকূল নানা বিষয়ের প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই কবিতার ভেতরই লুকিয়ে থাকে আনন্দ-বেদনার দর্শন। নানা মাধ্যমে লেখালেখির সাথে যুক্ত থাকলেও শাহাবুদ্দীন নাগরীর অন্যতম প্রধান ও সমঅর্থী পরিচয় হয়ে উঠতে পারে তার কবিতা। এইসব কবিতা ঠিক সেই অর্থে আধুনিক যেই অর্থে কবিতাপাঠকের মনােভূমিতে রােপিত হয় মননশীলতার বীজ। অন্যদিকে, narrative poetry লেখার কৌশলটিও শাহাবুদ্দীন নাগরী জানেন বলে কবিতার ভেতর দিয়ে পাঠকের কাছে পৌছে দিতে পারেন জীবনের গল্প। ‘জ্যোৎস্নাভর্তি ক্যারাভ্যানে আমি নেই’ কাব্যগ্রন্থটির ভেতর পাঠক কবির বিচিত্রধারার কবিতার রসাস্বাদনের পাশাপাশি তার বিনম্র বিশ্বাসকেও চিনে নিতে ভুল করবেন না।