কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ, শিশুসাহিত্য, নাটক-সহ সাহিত্যের সকল শাখায় সাবলীল ও সফল বিচরণের জন্য 'সব্যসাচী' অভিধায় অভিষিক্ত। তিনি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নাট্যজন; কালজয়ী কিছু চলচ্চিত্রের চিত্রনাট্য এবং বহু স্মরণীয় বাংলা গান রচনার নেপথ্যেও সক্রিয় ছিল তাঁর সোনাঝরা কলম।
জীবদ্দশায় এবং মৃত্যুত্তর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিনশত।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ দেশ- বিদেশের নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত।
তাঁর রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, শিশুকিশোর শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে তাঁর বিচিত্রধর্মী রচনা।
২৭ সেপ্টেম্বর ২০১৬ ঢাকায় এ সাহিত্যস্রষ্টার প্রয়াণ ঘটে।