এমন অসংখ্য কবীরা গুনা রয়েছে- যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি, অথচ সেগুলো সম্পর্কে আমরা সাবধান থাকি না। অত্র বইটির মাধ্যমে আমরা একনজরে কবীরা গুনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পাবো ইন শা আল্লাহ।
প্রকৃত প্রস্তাবে সহীহ হাদীস দ্বারা কাবীরা গুনাহকে সীমিত করা হয় নাই। বরং যেগুলির জন্যে দুনিয়াতে শাস্তির বিধান রয়েছে। অথবা যেসব শুনাহের জন্য পারলৌকিক জীবনে শান্তির কথা উল্লেখ করা হয়েছে। যেমন-চুরি, ডাকাতি, হত্যা প্রভৃতি।
কাবীরা গুনাহ হতে যারা আত্মরক্ষা করে চলার জন্য, আল্লাহ তা'আলা বলেনঃ তোমাদের যা নিষেধ করা হয়েছে সে গুরুতর অপরাধসমূহ হতে বিরত থাকলে আমি তোমাদের লঘুতর অপরাধগুলি ক্ষমা করব এবং তোমাদেরকে 'তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে সে গুরুতর অপরাধ সমূহ হতে বিরত সম্মানজনক স্থানে (জান্নাতে) প্রবেশ করাবো।” -সূরাঃ নিসা-৩১
আবু বাকরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সবচেয়ে কঠিন কবীরা গুনা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য কথাটি তিনি তিনবার বললেন। এমনকি আমরা আকাঙ্ক্ষা করতে লাগলাম, হায়। যদি তিনি নীরব হয়ে যেতেন। সহীহ বুখারী, হাদীস নং-৬৯১৯
আল্লাহ্ আমাদের সকলকে হেফাযত করুন। আমীন।