এই লেখাগুলি রচিত এবং প্রকাশিত হয়েছিল ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে। লেখাগুলো ছড়িয়ে ছিল বিভিন্ন পত্রপত্রিকায়। স্বীকার করা ভালো, এদের বেশির ভাগেরই জন্ম সংশ্লিষ্ট সম্পাদকের তাড়নায়। তবে, বলার কথাগুলি বলা বাহুল্য, একান্ত আমারই। রবীন্দ্রনাথ একদা নিজেকে তুলনা করেছিলেন খেজুর গাছের সঙ্গে, খোঁচা না দিয়ে যার রস বোরোয় না। রবীন্দ্রনাথের সঙ্গে নিজের তুলনা দেওয়ার মতো মূর্খ আমি নই, আশা করি এ কথা মূর্খেও বুঝবে। আমার তুলনা খেজুর গাছের সঙ্গেও নয়। নিদেনপক্ষে বাবলা গাছের সঙ্গে, কিংবা রবার গাছ। নিজের মধ্যে যে ধারণ করে- মিষ্ট উপভোগ্য রস না হোক- অন্য কোনো অবিশ্রান্ত ক্ষরণ, খোঁচা দিলেই যা বেরিয়ে আসে। হয়তো বা সেই ক্ষরণও, কখনও সখনও লেগে যেতে পারে কারও কাজে।
| বইয়ের নাম | কাব্যচিন্তা |
| লেখক | মন্দাক্রান্তা সেন |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789848990506 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | 1st Published, Feb 2017 |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।