Featured Categories
ঘরে ফিরব কেমন করে আর?
ঘরের দরজা নাই, জানালা নাই
বেড়া নাই, চাল নাই
ভিটের উপর দাঁড়িয়ে আছে খুঁটির কঙ্কাল
উঠোন নাই, দেউরি নাই
ভাঙা দেউরি: লটকে আছে পুরনো সাল
বাড়ির পথে পথ থেকে হারিয়ে গেছে মানচিত্র
আমি কোথায় ফিরব?