কাগজে লেখা কাব্যগাথা
[নব্বই দশকে লেখা কবিতা]
“আজ বহুদিন তোমার পত্র পাই না।
সহস্র প্রশ্নরা ভিড় করেছে বুকে।
শেষবারেও একই কথা প্রশ্ন হবে,
’কেমন আছো তুমি?’
অশ্রুপাতে কুশল তোমার
জানিও এবার।”
তার পত্রের জন্য প্রতিক্ষা আর বিরহ- বিষণ্ণতার এই কাতরতা নিছক কল্পকথা নয়। সেই উনিশ শত নব্বইয়ের দশকে, একেকটি পত্র যেন সুদূরের মেঘমালাকে টেনে আনতো মরুর বুকে। হাহাকার করে ওঠা তৃষ্ণার্ত প্রেমিক হৃদয়ে বয়ে যেত শ্রবণধারা। প্রেমের সে ব্যাকুলতার কথাই যেন ফুটে উঠেছে, সেই সময়গুলোতে লেখা প্রতিটি কবিতায়।