মহামারির কারণে অচল হয়ে পড়া পৃথিবীতে সবচেয়ে দুঃসহ সময় কাটাতে হয়েছে শিশুদের। প্রায় দু-বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরবন্দি শিশুদের মানসিক বিকাশও রুদ্ধ হয়েছে। বড়রা যে-কোনোভাবে সময় অতিবাহিত করলেও শিশুদের পোহাতে হয়েছে নিদারুণ কষ্ট।
তেমন এক শিশু সারা। মহামারির কারণে দীর্ঘ লকডাউনে ঘরবন্দি সারার গল্প এদেশের বা বিশ্বের কোটি কোটি শিশুরই গল্প হয়ে উঠেছে।