"কক্সবাজারের মাছলি বাবা" বইয়ের পেছসের কভারে লেখা:কক্সবাজার ঘুরতে গিয়ে ঘােরাঘুরির সাথে সাথে পিছু নিল রহস্য। ওরা কারা? ফিসফিসিয়ে কেন মাছ বিক্রি করতে চায়? নির্জন কোণে ওই দোকানটার রহস্য কী? এসব ভাবতে ভাবতে ঘটে গেল নৃশংস একটা হত্যাকাণ্ড । কেন খুনটা হলাে? এ কি নিছক চুরি-ছিনতাইয়ের জন্য হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনাে কারণ আছে?
একটা রহস্যের সমাধান হতে না হতেই দেখা গেল আরাে একটা রহস্যের অতল গহ্বর । পারবে কী ওরা রহস্যের কূলকিনারা করতে? এরই মাঝে ওদের ওপর হামলা হলাে । কেন এই হামলা? হামলাকারীরা কি ওদের প্রাণে মেরে ফেলার চেষ্টায় এসেছে, নাকি অন্য কিছু? আর ওসি সাহেব যে ওদের দলের একটা নাম পর্যন্ত দিলেন। কিন্তু কেন?