রবীন্দ্রপ্রতিভার বৈচিত্র্যময় মনস্বিতার প্রকাশে কালান্তর গ্রন্থটি উজ্জ্বল। এই গ্রন্থের প্রবন্ধগুলোতে রবীন্দ্রনাথ আলো ছড়িয়েছেন জীবন ও জগৎ সম্পর্কিত নানা বিষয়ে। প্রাচ্য ও প্রতীচ্য সভ্যতার বিচিত্র প্রান্ত তাঁর এই রচনাগুলোতে গভীর সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে দেখা দিয়েছে। মানুষের প্রতি বিশ্বাস হারানোকে যিনি পাপ বলে মনে করতেন সেই রবীন্দ্রনাথ নিগূঢ় ধ্যানে ও মননে কামনা করেছেন মানুষের জাগরণ। ইংরেজ সভ্যতার প্রতি শ্রদ্ধাবনত কবি এই পর্বেই যাচাই করে নিতে চেয়েছেন সভ্যতাগর্বী ইংরেজ জাতির অন্যায় দম্ভ ও শাসনকে। জাত-পাত-বর্ণ-গোত্রে বিভক্ত ভারতীয় সমাজ ও সভ্যতার সংকীর্ণ সত্তাকে কবি যেমন আত্মবিনাশী বলে বিবেচনা করেছেন, তেমনি সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকদের সীমাহীন লোভ ও ভারতীয় প্রজাসাধারণের ওপর চাপিয়ে দেওয়া উদ্ধত ক্ষমতাকেও তিনি চরম অন্যায় বলে প্রত্যাখ্যান করেছেন। সর্বোপরি ইংরেজ জাতির গৌরবময় ঐশ্বর্য ও মহিমা সম্পর্কে কবির মোহমুক্তি ঘটেছে এই রচনাসমূহে। রবীন্দ্রনাথ কালান্তরের প্রবন্ধগুলোতে মহৎ জীবন ও সভ্যতার স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন প্রতিষ্ঠায় মানুষের কাছেই বারবার ফিরে এসেছেন।
| বইয়ের নাম | কালান্তর |
| লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
| প্রকাশনী | প্রতীক প্রকাশনা সংস্থা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Smaj, Sbhjta O Sngskriti Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।