মৃত্যুর কৃষ্ণকালো বর্ণমালায় রচিত পৃথিবীর সবচেয়ে মর্মন্তুদ মহাকাব্যের নাম করোনা। বর্ণিল মুকুটে সজ্জিত এই ভয়ংকর মৃত্যুদূত মানবসভ্যতার অগ্রযাত্রা রুখে দাঁড়ায়; স্থবির করে দেয় মানুষের কর্মচাঞ্চল্যময় জীবন। পৃথিবীর এই মহাসংকটকালীন মানুষের দুঃখ-দুর্দশায় মথিত জীবনালেখ্য ও বিভিন্ন ঘটনার পরম্পরায় ইতিহাসের এক নির্মোঘ দ্যোতনাকে ধারণ করে আছে বইটি। বিশ্বের মহাসংকটকালকে প্রতিভাত করে লেখা এই বইটিজুড়ে কালান্তক মহামারির বন্দি সময়ের সর্বজনীন আর্তনাদ ছড়িয়ে রয়েছে।
| বইয়ের নাম | কালান্তক মহামারি |
| লেখক | এ. এন. এম নূরুল হক |
| প্রকাশনী | ঐতিহ্য |
| আইএসবিএন | 9789847768014 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 220 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।