ইসলামের ইতিহাস। বিষয়টির গ্রহণযোগ্যতা ও অবস্থান অত্যন্ত বিশদ ও বিস্তৃত। শ-দুয়েক পৃষ্ঠায় এমন জটিল-কঠিন ও ভারি বিষয়ের আলাপ ফুটে ওঠা বা ফুটিয়ে তোলা তাই সম্ভব নয়।
কালান্তর চেষ্টা করেছে ‘ইসলামের ইতিহাসের’ ওপর নতুন আঙ্গিকে পাঠককে কিছু ধারণা দেওয়ার। নানা পথ-মতের সরল-সঠিক ইতিহাস যেমন রয়েছে, তেমনি রয়েছে সত্যবিচ্যুত অলীক ও মিথ্যা ইতিহাসও। অনেক ক্ষেত্রে ইতিহাস-সচেতন লেখক-পাঠকেরা যেখানে সোজাপথ ছেড়ে ভুলোপথে মরুভূমির চোরাবালিতে নিমজ্জিত হয়ে পড়েন, সেখানে সাধারণ পাঠক-লেখকেরা সহসাই ইতিহাস বিকৃতিকারীদের খপ্পরে যে পড়বেন, তা সহজেই অনুমেয়।
এ জন্য ইসলামের ইতিহাসপাঠ শুরুর আগে পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে জানাশোনার পাশাপাশি ইতিহাস কেন পড়ব, কার লেখা পড়ব, কীভাবে পড়ব, প্রকৃত ও সত্য ইতিহাস আমরা কীভাবে জানব এবং মানব, বিকৃতি ও বিচ্যুতি থেকে কীভাবে রক্ষা পাব, সেটারই বিশদ ধারাবর্ণনা রয়েছে এ সংখ্যায়। ইতিহাস-গবেষক প্রবীণ, তরুণ ও নবীন ২৫ জন লেখকের লেখায় সাজানো হয়েছে এবারের সংখ্যা।
| বইয়ের নাম | কালান্তর-২ : ইসলামের ইতিহাস |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 184 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | Magazine |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।