১৯৬০ সাল। পাহাড়ি আঁকাবাঁকা পথে মদ্যপ অবস্থায় জিপের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ফরাসি ভদ্রলোক ফ্রঁসোয়া দ্য বুরবোঁ। মৃত্যু যেন দাঁড়িয়ে ছিল ঠিক সামনেই। সেই মুহূর্তে চা-বাগানে চাকুরীরত মনসুর আলী খান সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। কৃতজ্ঞতায় ফ্রঁসোয়া তাঁর হাতে তুলে দেন এক অদ্ভুত উপহার। কালো রঙের পুরোনো অ্যান্টিক স্কেলিটন ঘড়ি।
হাতবদল হতে হতে ঘড়িটি পৌঁছায় আনোয়ারা বেগমের কাছে, তারপর ঊর্মিলার হাতে, আর শেষ পর্যন্ত এসে থামে আদৃতার জীবনে। আর ঠিক সেখান থেকেই বদলে যেতে থাকে সবকিছু।
আদৃতা ধীরে ধীরে টের পায়, এই কালো ঘড়ি সাধারণ কোনো বস্তু নয়। এটি তাকে জানিয়ে দেয় অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আশেপাশের মানুষের লুকোনো সত্য, মুখোশের আড়ালের গোপন কথা।
কিন্তু রহস্য এখানেই শেষ নয়।
২০২৬ সালে আদৃতার হাতে আসে আরও একটি নোটবুক। কালো স্কেলিটন ঘড়ি আর সেই নোটবুকের ভেতরে কি একই সুতোয় গাঁথা কোনো গোপন চুক্তি? কোনো অদেখা অভিশাপ? নাকি অন্যকোনো গোপন তথ্য?
আর এই সময়-ছিন্ন রহস্যই বা কেন আদৃতাকে টেনে নিয়ে যায় রূপমের কাছে? সময়ের এই অদ্ভুত খেলায় কী রূপমের রয়েছে গভীর, পূর্বনির্ধারিত কোনো ভূমিকা?
একটি অ্যান্টিক ঘড়ি।
একটি নোটবুক।
দুটি ভিন্ন সময়।
আর এক অমোঘ সম্পর্কের অনাবিষ্কৃত সত্য।
| বইয়ের নাম | কালো ঘড়ি |
| লেখক | লামইয়া চৌধুরী |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।