এক দেশে এক রাজপুত্র ছিল। তার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল এক রাখালের। রাখাল মাঠে গরু চরায়, মনের সুখে বাঁশি বাজায়, দুই বন্ধুতে গাছের ছায়ায় বসে গল্প করে। রাজপুত্র রাখাল বন্ধুর বাঁশি শোনে। এইভাবে বেশ সুখেই ওদের দিনগুলো কাটছিল। একদিন কথায় কথায় রাজপুত্র বলে, 'দেখ বন্ধু, আমি যখন রাজা হব, তখন তোমাকে আমার প্রধানমন্ত্রী করব।'