বৈশাখ মাস। রৌদ্র-ঝড়ের খেলা। সাঁ-সাঁ করে বাতাস বয়। রাস্তায় ধূলিঝড়। বজলুর মা দশ-বারোটা ছাগল নিয়ে বাইরে যাচ্ছে। ওর বাপ ক্ষেত থেকে ফিরছে। জিজ্ঞেস করে, “কোথায় যাও?”
বজলুর মা ছাগল বের করে দেখে ওর বাপ থামতে বলে। বজলুর মা বলে, “ছাগল নিয়্যা মাঠে যাই। ছাগলকডার হাড়-হাড্ডি ব্যার হইবার ল্যাগছে। কাঁঠালগাছ ঝড়ে উপড়ি পড়েছে। পাতা কাটি আনিছি। ত্যাই ঘাস না খাইলি ছাগল ব্যাড়ে না।"
বজলুর বাপ ধমক দেয়। বলে, "তুমার কী মাথ্যাডা খারাপ অইছে? ঝড়ের মধ্যি ছাগল লইয়্যা মাঠে। মাঠে যাও।” বজলুর মা কী যেন বলতে যাচ্ছিল। কড়াৎ করে বাজ পড়ে। তালগাছের মাথায় আগুন জ্বলছে। আকাশ যেন ভেঙে পড়বে। বজলুর মা তাড়াতাড়ি ছাগল খোয়াড়ে ঢুকায়। আশপাশে লোকজন নেই। ওর বাপের লুঙ্গিডা ঘরের মধ্যে। বজলুর মা বলে, “খাড়াও, লইয়্যা আইত্যাছি।"