কার্টুনের সাথে আইডিয়া ফ্রি বইটির নামটি শুনে যারা অনুমান করতে পেরেছেন এটি একটি রম্য পরিবেশনা, তাদের অনুমান সঠিক। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম, অঘটন রম্যভাবে উপস্থাপন করা হয়েছে এই বইয়ের পাতায় পাতায়।
এখানে উপস্থাপন করা কোনো ঘটনা, কোনো বিষয় ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করা না বরং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরাই মূল উদ্দেশ্য। বেশ কিছু কার্টুন আইডিয়া আছে যুগান্তর পত্রিকার রম্য ট্যাবলয়েড ‘বিচ্ছু’তে আর বাকিগুলো নেই কিচ্ছুতে। দুই-এক পৃষ্ঠা পড়ে যদি কেউ ফিক করে হেসে ওঠেন, আমাদের এই যৌথ উপস্থাপন সার্থক বলে মনে করব।