প্রথম গল্পটি বিলু আর তার কাঠের গাড়ি নিয়ে। পরের গল্পে আছে মিতু আর তার অভিমানী পুতুল। হাওয়াভরা বালিশের ঘটনা পাওয়া যাবে তৃতীয় গল্পে। শেষ গল্পে আছে সাজনীপুর গ্রামের গবা আর তার খেলার সঙ্গী টিনের শানাই।
গল্পগুলোর প্রাথমিক আবেদন নিছক মজা হলেও একটু ভেবে দেখলে বোঝা যাবে শুধু আনন্দ দেয়াই এই গল্পসংকলনের শেষ কথা নয়।