অনেক অনেক দিন আগের কথা। এক ছিল পুতুলের কারিগর। নাম তার জেপেটো। বউ তার মরে গেছে কবেই। তাকে দেখাশোনা করার কেউ ছিল না। বেচারা দিন রাত পুতুল বানায় আর ছোট্ট বাবুদের কাছে বিক্রি করে। মাঝে মাঝেই সে ভাবে, 'আহা, আমার যদি ওদের মতো একটা ছেলে থাকত কী ভালোই না হতো!'