ঘরে ফেরা কবুতরও জানে না.. সেও একদিন বিক্রি হবে, শেষজীবনে লবণ-মাংসের স্বাদ হবে..তার প্রিয় মালিকের।
জানিতো, যে স্মৃতির চুলোয় বসে একদিন আমায় পিঠা বানিয়ে খাওয়ালে
সেখানেই আবার আমার হাড়গোড় জ্বালাবে.. আমাদের প্রেম মরার পরে।
দুনিয়ায় অমানুষ নামক নরক দেখার পর,
বেহেশতে গিয়ে আমার মানুষ দেখার শখ জাগে।
আচ্ছা, বহুদিন ছেড়ে গেছো, তবু আমার ভেতর কেন সিদ্ধান্ত নাও আজও?