ইরানের জিম্মি সংকট থেকে উপসাগরীয় যুদ্ধ ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে পশ্চিম এখন ‘ইসলাম' নামক এক ভূতের আছরে অস্থির। প্রচারমাধ্যম এবং সেই সঙ্গে সরকারি, বিদ্যায়তনিক ও কর্পোরেট বিশেষজ্ঞদের নির্মিত ভাবমূর্তির কারণে ইসলাম যেন সন্ত্রাস ও ধর্মোন্মাদনার আরেক নাম। একই সময়ে, ইসলামি দেশগুলো ‘ইসলাম'-এর নামে বৈধ করে নিচ্ছে তাদের জনসমর্থনহীন ও প্রায়শই দমনমূলক শাসনব্যবস্থা।
আমাদের এক প্রধানতম গণচিন্তাবিদ অনুসন্ধান করে দেখেছেন প্রচারমাধ্যমের নির্মিত আদিম ইসলামের ভাবমূর্তির গোড়াটা কোথায়, এ থেকে উদ্ভূত পরিস্থিতিগুলো কেমন। রাজনৈতিক ভাষ্য ও সাহিত্য সমালোচনার সমন্বয়ে এডওয়ার্ড সাঈদ দেখিয়েছেন ইসলাম সম্পর্কে সবচেয়ে ‘নিরপেক্ষ' কাভারেজের পেছনেও সক্রিয় থেকেছে গোপন আন্দাজ ও বয়ানী বিকৃতি।
এডওয়ার্ড সাঈদ আমেরিকার সেইসব গুটিকয় ব্যক্তির একজন যারা বাকি পথিবী সম্পর্কে বোধগম্য কথা বলেন।
| বইয়ের নাম | কাভারিং ইসলাম |
| লেখক | এডওয়ার্ড ডব্লিউ সাঈদ |
| প্রকাশনী | নাগরী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 254 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Islam & the Contemporary World |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।