এতো অল্প সময়ের মধ্যে রুমীর এতো সুখ্যাতি ও সুধিমহলের স্বীকৃতি পাঠকদের মনে আগ্রহ সৃষ্টি করেছে দারুণভাবে তাঁকে জানার। সবাই জানতে চাচ্ছেন কে এই লেখিকা? কে এই কর্মী? কেমন করে তিনি কর্মক্ষেত্রে আবির্ভূত হলেন? তিনি আর কি বা করছেন? সম্মানিত পাঠকদের এই অপরিসীম আগ্রহ আমাকে এ গ্রন্থ রচনায় উৎসাহিত করেছে। এছাড়া মহৎ ব্যক্তিদের মহৎ কর্মের আলোচনা পাঠ করলে পাঠকগণও উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে থাকেন, একথাটা আমার মনে জেগেছিল।