মহমিন হোসাইন বাংলা কবিতার সত্তর দশকের উল্লেখযোগ্য কবি। মহসিন হোসাইনের কবিতা পড়ে পল্লীকবি জসীমউদ্দীন ‘তোমার কবিতা আমার কাছে ভালো লাগিল’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। কবি বন্দে আলী মিয়া তাঁর কবিতার প্রসাদগুণের কথা উল্লেখ করেছেন। কবি ও সমালোচক প্রমথনাথ বিশী কবি মহসিন হোসাইনের ‘সনেটগুলো যে উচ্চাঙ্গের হয়’ চিঠি লিখে তা জানিয়েছেন। এমনকি দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ ‘সত্তর দশকেই দক্ষিণ-মধ্যবঙ্গ ও পশ্চিমবাংলার পাঠকদের কাছে বিচিত্রগামী সাহিত্যস্রষ্টা ও কবি হিসেবে প্রিয় ও পরিচিত হয়ে ওঠেন’ বলে মহসিন হোসাইন সম্পর্কে মন্তব্য করেছেন। আমাদের কবিশ্রেষ্ঠ শামসুর রাহমান মহসিন হোসাইনকে ‘মূলত কবি’ বলে আখ্যা দিয়েছেন।