আজও সেই দুঃসময়। একজীবনে ফুরোয় না কিছু। আমরা তো সেই স্বপ্নই দেখি-অথবা ভেঙেও পড়ি শোকে চোখের সামনেই কৌম টুকরো টুকরো হয়ে যায়,আর বেঘোরে রাস্তায় সব জড়ো হই,পলকে পলকে দেখা দিতে থাকে শুধু-মুখ নয়-মুখের বিকার। সেদিনও ঘুমের মধ্যে দেখি যে মানুষ কোনোখানে নেই আর-শুধু তার আর্তনাদটুকু জেগে আছে প্রান্তরে প্রান্তরে জলে অন্তরীক্ষে আগুনের স্বরে- শিশিরের বিন্দুগুলি রক্তমাত্রা নিয়ে ঝরে পড়ে! কে কখনও বেঁচে থাকে,স্বরে কার তখনও রণন? কে তখনও নিতে পারে বিপরীতে সহজের ঝুঁকি? তুমিই ওঠাও মুখ সে-সময়ে,কেননা তখন তোমাকেই চায় দেশ-দুঃসময়ে চায় মুখোমুখি। শঙ্খ ঘোষ