কবিতার জন্ম স্বতঃস্ফূর্ততায়। কবিতা সাজানো বাগান নয়, কবিতা মূলত অরণ্যের বিন্যাস।
কবিতা কবির অস্তিত্বের যন্ত্রণাকে প্রকাশ করে। কবিতা মন্ময়। কবির উপলব্ধি এবং একান্ত সুন্দর অথবা আত্মরতিকে প্রকাশ করে। নিজের কথাই বলি, আমার কবিতায় মনে হয় মন্ময় মানবিক যাতনা প্রকাশ পায়, যা প্রকৃত অর্থে অস্তিত্বের যন্ত্রণা থেকে নিঃসৃত। তার মানে আমি অস্তিত্বের যন্ত্রণা থেকে কবিতা লিখি। জীবনকে প্রায়শই আপত্তিকর মনে হয়, মনে হয় কেন যাপন করছি এই জীবন? আর অস্তিত্বের সঙ্গে প্রেম, কাম এইসব অনুষঙ্গ সরাসরি জড়িত। আমি সবসময় মনে করে এসেছি ব্যক্তিসত্তা নৈর্ব্যক্তিক সত্তার পূর্বগামী। এই ভাবনা আমার মধ্যে জাঁ পল সার্ত ঢুকিয়েছেন কি না জানি না। তবে যখনই মনে হয় আমি অস্তিত্বশীল-তখনই প্রশ্ন জাগে এই অস্তিত্ব কেনো? এইটেই মূলত যন্ত্রণা। এই প্রশ্নের সামনে দাঁড়ালে