আমার প্রিয় দাদুভাই এন এন বাঁপ্পন নির্ভয় প্রিয়ম-কে,
কাব্যগ্রন্থ খানা "'কবিতার পাঁজরে বিদ্রোহ"' উৎসর্গ করলাম। এর মাধ্যমে আমি পিছিয়ে পড়া মানুষের অধিকারের যে স্বপ্ন দেখেছি, তুমি সেই স্বপ্নের নির্ভীক সারথি হও। তোমার মগজে ও শিরায় শিরায় যেন এ বিদ্রোহের অগ্নিশিখা চিরকাল বহমান থাকে।
তুমিই সেই নতুন সূর্য, যার আলোয় ঘুচবে সমাজের যত অন্ধকার। এই কাব্য তোমার জন্য শুধু প্রথম পাঠ নয়, বরং মানুষের মুক্তির পথে অবিচল থাকার এক অগ্নিমন্ত্র। যে সাম্যবাদী সমাজের পতাকা আমি কামনা করি, তা তোমার হাতেই থাকবে সুউচ্চ। মানুষের অধিকার আদায় হোক তোমার জীবনের শেষ ব্রত।
তুমিই আমাদের উত্তরসূরি— আমাদের ভবিষ্যৎ।
ভালোবাসার সাথি ।
দাদু ভাই