কচ্ছপ আর খরগোশের দৌড়ের গল্পটা আমরা সবাই জানি। এই দৌড় প্রতিযোগিতা কেন হয়েছিল তা হয়তো অনেকেই জানি না। সে কাহিনিটাই এখন বলছি।
অনেক অনেক বছর আগের কথা। এক রাজ্যে বন বিভাগের কর্মকর্তাগণ দাবি করলেন, কচ্ছপ বন বিভাগের প্রাণী। কচ্ছপের দায়-দায়িত্ব বন বিভাগের। কচ্ছপ কি শুধু বনে থাকে? সে কি নদীতে থাকে না? পানিতে থাকে না? বন বিভাগের দাবির কথা শুনে নদী বিভাগ রেগে গেল। তারা রাজাকে জানাল, কচ্ছপ নদী বিভাগের প্রাণী। কচ্ছপের দায়-দায়িত্ব নদী বিভাগের। রাজা পড়লেন মহাবিপদে। তাঁর মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। রাজা ভাবলেন, বিষয়টির মীমাংসা হওয়া দরকার। তিনি কচ্ছপকে ডাকলেন। কচ্ছপ এলো। রাজা জিজ্ঞেস করলেন, তুই কী মাছের জাত হবি না পশুর জাত হবি?