গল্পগুলো সব বয়সি মানুষের জন্য হলেও আমার নিবেদন কচিকাঁচাদের। নতুন যুগের নতুন গল্প যা রূপকথার গল্পদেরকেও হার মানায়। গল্পে আছে মেধা বিকাশের পরিধি। এক একটি গল্প আলাদা পরিচয়ের। একটি গল্পের সাথে আরেকটি গল্পের লতানো যোগ থাকলেও পরিধিগত ব্যবধান রয়েছে। ‘মোমবাটির দেশ’ গল্পটি এক ধারায় হয়েছে। ‘স্বর্ণলতার স্বর্ণযুগ’ ভিন্নরূপে গড়া,‘হারিকেন বাড়ি’ একটি পরিকল্পিত কল্পনার বাস্তবায়ন।