এ কাব্যগ্রন্থ মানুষের অন্তর্জগতের সূক্ষ্ম অনুভূতিকে 'শিল্পিত ভাষায় নতুন ব্যঞ্জনায় উপস্থাপন করতে চেয়েছে। প্রাপ্তি ও অপ্রাপ্তির দ্বন্দ্ব, ভালোবাসার প্রত্যাশা, স্বপ্নভঙ্গের বেদনা এবং অনন্ত আশার দীপ্তি-সব মিলিয়ে এখানে নির্মিত হয়েছে এক গভীর মানবিক অন্বেষণ। সংযত ছন্দ, পরিমিত অলংকার এবং আধুনিক সংবেদনশীলতার সমন্বয়ে কবিতাগুলো হৃদয়স্পর্শী ও মননসমৃদ্ধ। শব্দের আড়ালে নিজের অপ্রকাশিত অনুভব আবিষ্কার করতে ইচ্ছুক পাঠকের জন্য কেবল চেয়েছি পেতে পাতার মহিমা এক অনিবার্য সহচর