আমার ফুল দেখতে ভালো লাগে নাকি পাতা দেখতে? কাঠবিড়ালি আমাকে দেখে ভয় পায় কেন? আমার কেন জানি হাসি পাচ্ছে কেউ জানবে না আমার একান্ত ভাবনাগুলো যদি আমি না লিখি আর না বলি কাউকে কোনোদিন। আমি উর্বরতার গন্ধ পাচ্ছি আমার হাতে বেড়ালের বীজ আমি আসলে রোপণ করে যাচ্ছি কয়েকটি বেড়াল!