“কেমন ছিল আমার শৈশবকাল : শৈশবের ডায়েরী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ শৈশবকাল হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়। শৈশবের কথা বললেই আমাদের মানসপটে ভেসে ওঠে শিশুকালের মধুর সব স্মৃতি,এই সময়ই মানুষ সমৃদ্ধ হয় নতুন,নতুন অভিজ্ঞতায়। শিশুকালের সেইসব মধুর স্মৃতি,নতুন অভিজ্ঞতা,উল্লেখযােগ্য ঘটনাসমূহ এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়ের একটি অ্যালবাম হচ্ছে এই বইটি। বইটির মাধ্যমে শিশু জানতে পারবে তার জন্মের পর থেকে সাত বছর পর্যন্ত সমস্ত বৃত্তান্ত । ফলে শিশুকাল থেকে সে উৎসাহিত হবে পরিকল্পিত জীবন যাপনে। শিশুর ভবিষ্যত জীবন গড়ার ক্ষেত্রে এই বইটি হতে পারে একটি অনন্য উপহার।