খাদ্য বঙ্গজনের অস্তিত্বের সমরূপ-এতে আছে নৃতাত্ত্বিক পরিচয়,রাজনৈতিক অর্থনীতি,ক্ষমতার হিসাবনিকাশ,ধর্মকর্ম ও কাব্যকীর্তি। ভাত,মাছ,মাংস,শাকসবজি,ডাল,দুধ,তেল,লবণ ও পান কেবল খাদ্য বা খাদ্যশব্দ নয়,জীবনচর্চা অর্থাৎ সংস্কৃতি। বর্তমান গ্রন্থে নয়টি প্রবন্ধে খাদ্যশব্দ নিয়ে বঙ্গজনের সমাজমনের গতিপ্রকৃতি সুলুকসন্ধানের চেষ্টা আছে। আদিবৈদিক থেকে পৌরাণিক পর্ব-সংস্কৃত পরিমণ্ডল ও অভিধান ঘুরে বঙ্গীয়দের জলাভূমির স্পর্শধন্য বচন-প্রবাদ খাদ্য,কিন্তু আহার্য নয় গ্রন্থের বক্তব্যভিতের প্রধান সহায়।